দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা পুনরায় শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই হামলা ইয়েমেনকে আরও গভীরভাবে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
শুক্রবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক। তিনি জানান, গুতেরেস হুথিদের হামলা পুনরায় শুরু হওয়ায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
দুজারিক বলেন, এসব হামলার ফলে ইয়েমেন আরও গভীরভাবে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। পাশাপাশি শান্তির সম্ভাবনা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি গুরুতর অর্থনৈতিক, মানবিক ও পরিবেশগত পরিণতি সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, বাব আল-মান্দেব প্রণালি ও এর আশপাশের আন্তর্জাতিক নৌপথে চলাচলের অধিকার এবং নৌ-চলাচলের স্বাধীনতা পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
এ পরিস্থিতিতে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সূত্র: আল-জাজিরা
/অ